Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

অবশেষে আশেক মাহমুদ কলেজের রাস্তার সংস্কার কাজ শুরু

admin • 15 Aug 2024, 09:53 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
অবশেষে আশেক মাহমুদ কলেজের রাস্তার সংস্কার কাজ শুরু

জামালপুরে শেরপুরের অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান সরকারি আশেক কলেজের শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে অবশেষে শুরু হয়েছে কয়েক বছর ধরে জলাবদ্ধতায় থাকা রাস্তার সংস্কার কাজ

 

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে জামালপুর জেলা প্রশাসকের নির্দেশনায় এ কাজ শুরু হয়। এর আগে ১৩ আগস্ট দুপুরে ওই রাস্তায় জমে থাকা পানিতে প্রতিবাদী লাইভ করে কয়েকজন শিক্ষার্থী।

 

এরপর কলেজের বাংলা, ইংরেজি অর্থনীতিসহ অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা রাস্তাটি সংস্কারে জেলা প্রশাসক শফিউর রহমানের সাথে সাক্ষাত করে রাস্তা সংস্কারের দাবিতে স্মরণলিপি দেয়। পরে জেলা প্রশাসকের নির্দেশে সেদিনই পৌর সচিব প্রকৌশলীসহ অন্যানরা কলেজের ক্ষতিগ্রস্ত রাস্তা পরিদর্শন করে।

জানা যায়, জামালপুর শহরের পশ্চিম নয়াপাড়া চার রাস্তার মোড় থেকে সরকারি আশেক মাহমুদ কলেজের মসজিদ রোডের ( টিএসসি খ্যাত) রাস্তাটি কয়েক বছর থেকেই ক্ষতিগ্রস্ত হয়ে জলাবদ্ধতায় থাকত। প্রতিনিয়তই ঘটত দুর্ঘটনা। এতে রাস্তায় চলাচলরত কয়েক হাজার শিক্ষার্থী, শিক্ষকসহ জনসাধারণ চরম দুর্ভোগে ছিল।

জেলা প্রশাসকের কার্যালয়ে রাস্তা সংস্কারের দাবিতে স্মারকলিপি দেয় শিক্ষার্থীরা।

বিষয়টি কলেজ কতৃপক্ষ পৌর কতৃপক্ষকে কয়েকবার জানালেও এর সমাধান হয়নি।এ প্রেক্ষিতে রাস্তার সংস্কার দেখে চলাচলরত পথচারীরা স্বস্তির নিশ্বাস ফেলে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসকসহ শিক্ষার্থীদের ধন্যবাদ জানাচ্ছেন।

 

এ নিয়ে বাংলা বিভাগের শিক্ষার্থী আফরিন জান্নাত আঁখি বলেন, "আমাদের কলেজ প্রাঙ্গণের রাস্তাটি বহুদিন থেকে জলবদ্ধতায় ডুবে আছে। এই ব্যাপারে ১৩ আগস্ট আমরা কলেজের শিক্ষার্থীরা ডিসি স্যারের কার্যালয়ে আবেদন জানাই।

 

পরে সেদিনই পৌর সচিবসহ ইঞ্জিনিয়ার পাঠানো হয়। তারা পর্যবেক্ষণ করে ১৫ তারিখ এই কাজ শুরু করেন। এই রাস্তার উন্নয়ন শুধু আমরা শিক্ষার্থীরাই ভোগ করব না, পুরো জামালপুরবাসী এই রাস্তার উন্নয়ন ভোগ করবে। এ জন্য ডিসি স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। শুধু শিক্ষার্থী নয় এভাবেই জনগণের পাশে থাকুন৷

 

মোঃ আবির হাসান নামে ইংরেজি বিভাগের এক শিক্ষার্থী জানান, দীর্ঘদিন ঘরেই এ রাস্তার এমন অবস্থা। সামান্য বৃষ্টি হলেই টানা কয়েকদিন জলাবদ্ধ হয়ে থাকত। এতে রাস্তা পারাপার হতে চরম দুর্ভোগ পোহাতে হত। মঙ্গলবার আমরা কয়েকটি বিভাগের শিক্ষার্থী ডিসি অফিস গিয়ে রাস্তা সংস্কারের মৌখিক দাবি জানিয়ে লিখিত আবেদন জানাই। এরই প্রেক্ষিতে রাস্তার কাজ শুরু হয়েছে। এখন চলাচল করতে সুবিধা হবে।

এদিকে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক শিক্ষার্থীর করা একটি পোস্টের মন্তব্যে সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ হারুনর রশীদ বলেন, প্রিয় শিক্ষার্থীদের অভিনন্দন, আমি অনেক বলে আবেদন করে যেটা পারিনি তোমরা দুদিনেই সেটাতে সফল হলে। এছাড়া বাংলা বিভাগের দুই শিক্ষক হেদায়েত লিটন ও আসলাম হোসেন শিক্ষার্থীদের ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে মন্তব্য করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।