Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক এক্সক্লসিভ

অনুমতি ছাড়া হজ করলে ১৫ লাখ টাকা অর্থদন্ড,হতে পারে জেল

admin • 24 Feb 2024, 10:33 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
অনুমতি ছাড়া হজ করলে ১৫ লাখ টাকা অর্থদন্ড,হতে পারে জেল

অনুমতি ছাড়া হজ পালন করাকে বেআইনি ঘোষণা করে কঠোর শাস্তির বিধান করেছে সৌদি আরব। নিরবিচ্ছিন্ন ও সুন্দরভাবে হজ মৌসুম শেষ করতেই এ বিধান জারি করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আর যারা এ আইন ভঙ্গ করবেন তাদেরকে ৫০ হাজার রিয়াল অর্থদন্ড  করা হবে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ লাখ টাকার সমান।

 

সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, অনুমতি ছাড়া হজ পালন করা বেআইনি। আর যারা এ আইন ভঙ্গ করবেন তাদের ৫০ হাজার রিয়াল জরিমানা করা হবে। এমনকি যে বা যারা অনুমতিবিহীন ব্যক্তিদের মক্কায় পরিবহন করে ধরা পড়বেন তাদেরকেও ৫০ হাজার রিয়াল জরিমানা করা হবে।

 

গালফ নিউজ জানিয়েছে, যেসব প্রবাসী হজ মৌসুমের এই আইন ভঙ্গ করবেন, তাদেরকে প্রথমে ছয় মাসের কারাদণ্ড দেয়া হবে। কারাভোগের পরে নিজ দেশে তাদের ফেরত পাঠানো হবে। পাশাপাশি পরবর্তী ১০ বছরে সৌদিতে প্রবেশের ক্ষেত্রে তাদের ওপর নিষেধাজ্ঞাও দেয়া হবে। এছাড়া এই আইন ভঙ্গকারীদের পরিচয় স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশ করা হবে। যেন তাদের আশপাশের সবাই চিনে রাখতে পারেন।

 

প্রসঙ্গত,নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক ও শারীরিকভাবে সুস্থ মুসলিম নর-নারীর জন্য জীবনে একবার হলেও হজ করা ফরজ। প্রতি বছরই হজ পালন করতে পবিত্র মক্কা নগরীতে সমবেত হন লাখ লাখ মানুষ। বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনেক মানুষ হজ করতে যান। পাশাপাশি সৌদির স্থানীয় মানুষও পবিত্র হজ পালন করে থাকেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।