Friday, 30 October 2026
শিরোনাম
বগুড়ায় শ্যামলী পরিবহনের বাস হেলপারের ব্যাগ থেকে ২,৬০০ পিস ইয়াবা উদ্ধার। বগুড়ায় আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত। পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল অভিযুক্ত কিশোর রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ,আটক ৪ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার
এক্সক্লসিভ

অনলাইন জুয়া ও বেটিং গেমের বিস্তার বন্ধে হাইকোর্টে রিট

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
অনলাইন জুয়া ও বেটিং গেমের বিস্তার বন্ধে হাইকোর্টে রিট

অনলাইন জুয়া ও বেটিং গেমের বিস্তার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) তানজিম রিয়াদ নামে রাজধানীর ধনিয়া এলাকার এক ব্যক্তির পক্ষে আইনজীবী মাহিন এম রহমান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন।

 

‘অনলাইনে জুয়ার প্রচারণায় তারকারা’ শিরোনাম একটি জাতীয় দৈনিকের প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে এ রিট করা হয়। ডাক ও টেলিযোগাযোগ সচিব ছাড়াও তথ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, সংস্কৃত বিষয়ক সচিব ও পুলিশের মহাপরিদর্শকসহ (আইজিপি) ৭ জনকে এতে বিবাদী করা হয়েছে।

রিটে অনলাইন জুয়া ও বেটিং গেমের বিস্তার রোধে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্মগুলোয় জনপ্রিয় সেলিব্রিটিদের দ্বারা অনলাইনে জুয়া ও বেটিং গেমের বিস্তার রোধ এবং অনলাইনে বিজ্ঞাপন প্রচার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশ কেন দেয়া হবে না, তা-ও জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে।

  আগামী সপ্তাহে হাইকোর্টের যেকোনো একটি বেঞ্চে এ রিট আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন আইনজীবী মাহিন এম রহমান।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।