Sunday, 25 October 2026
শিরোনাম
অবকাশকালীন ছুটি শেষে আজ খুলছে দেশের সর্বোচ্চ আদালত ইরানে আজই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প দেড় দশক ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করছেন ৮৫ বছরের আইনজীবী সাঈদীর মামলার বাদীর দাফনে জামায়াতের বাধা, গোপনে গার্ড অব অনার গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা গ্রেফতার হলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে: মার্কিন দূতাবাস স্বামীর ‘ভালোবাসার আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের হাড় বিশ্ব দাড়ি কাটা দিবস আজ ফেসবুকের বিকল্প হিসেবে বিশ্বজুড়ে জনপ্রিয় হচ্ছে আলফাফা চেতনানাশক দিয়ে ধর্ষণের পর জন্মনিয়ন্ত্রণ ওষুধ খাওয়াতেন মাদ্রাসাশিক্ষক
এক্সক্লসিভ

অনলাইন জুয়ার ঋণের চাপে তরুণ আইনজীবীর আত্মহত্যা

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
অনলাইন জুয়ার ঋণের চাপে তরুণ আইনজীবীর আত্মহত্যা
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় অনলাইন জুয়ার ঋণের চাপে এক তরুণ আইনজীবীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ২নং বরৈয়াঢালা ইউনিয়নের টেরিয়াইল এলাকার মান্নান মেম্বারের বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত অ্যাডভোকেট ফয়সাল আহম্মেদ (৩৫) স্থানীয় বাসিন্দা ফারুক আহম্মেদের ছেলে।   পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে অনলাইনে জুয়ার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এতে তিনি বিপুল পরিমাণ ঋণে জড়িয়ে পড়েন। আর্থিক চাপ ও মানসিক হতাশা থেকে তিনি গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।   খবর পেয়ে সীতাকুণ্ড থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান বলে জানিয়েছে পুলিশ। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মরদেহ উদ্ধার করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’   স্থানীয়রা জানান, সাম্প্রতিক অনলাইন জুয়ার আসক্তির কারণে আর্থিক সংকট ও পারিবারিক অস্থিরতা বাড়ছে। সচেতন মহল মনে করছে, এ ধরনের প্রবণতা রোধে পরিবার ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।