যমুনা নদীর ওপর নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর নাম পাল্টানো হয়েছে আগেই। যা এখন যমুনা রেলসেতু নামে পরিচিত। পাশাপাশি ওই সেতুর দুই পাশের দুটি স্টেশনের নামও পরিবর্তন হয়েছে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনের নাম এখন থেকে ইব্রাহিমাবাদ এবং বঙ্গবন্ধু সেতু পশ্চিম স্টেশনের নাম দেওয়া হয়েছে সায়দাবাদ।
এবার টিকিট কাটার ক্ষেত্রে বাংলাদেশ রেলওয়ে ও রেল সেবা অ্যাপেও পরিবর্তন আনা হয়েছে। বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, বাংলাদেশ রেওয়ের সিদ্ধান্ত অনুযায়ী পশ্চিমাঞ্চলের দুটি স্টেশনের নাম (বঙ্গবন্ধু সেতু পূর্ব ও বঙ্গবন্ধু সেতু পশ্চিম) পরিবর্তন হয়েছে।
তারা আরও বলেছেন, আপনাকে বঙ্গবন্ধু সেতু পশ্চিমের পরিবর্তে সায়দাবাদ এবং বঙ্গবন্ধু সেতু পূর্বের পরিবর্তে ইব্রাহিমাবাদ দিয়ে ওয়েবসাইট ও রেলসেবা অ্যাপে টিকিট ক্রয়ের জন্য অনুসন্ধান করার অনুরোধ করা হলো।





