Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

অনলাইনে কম্বল বিক্রির নামে প্রতারণা, দুই ভাই গ্রেপ্তার

admin • 09 Jan 2024, 08:33 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
অনলাইনে কম্বল বিক্রির নামে প্রতারণা, দুই ভাই গ্রেপ্তার

নড়াইলে অনলাইনে বিদেশি কম্বল বিক্রেতা ২ প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৯টি মোবাইল ও ১৬টি সিম উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে জেলা পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

 

প্রতারক দুই ভাই হলো- কালিয়া উপজেলার যাদবপুর গ্রামের আ. কুদ্দুসের দুই ছেলে মো. শাহজালাল (২৭) ও মো. শাহ জামান (২৩)।

 

এসময় উপস্থিত ছিলেন- নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ মেহেদী হাসান, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল দোলন মিয়া, ডিবির ওসি মো. সাব্বিরুল ইসলাম, সিসি আইসির ইনচার্জ শাহ দারা খাঁন প্রমুখ।

 

পুলিশ সুপার মেহেদী হাসান বলেন, ‌‌‌‌‘ইলোরা ফ্যাশন’ নামের ফেসবুক পেজ থেকে প্রতারণার মাধ্যমে দুই প্রতারক গ্রাহকের প্রায় ২৪ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।

 

তিনি বলেন, অনলাইনে পণ্যের অর্ডার দিতে বিকাশ/নগদের মাধ্যমে ডেলিভারি চার্জ, পণ্য দিয়ে অর্থ নেয়া সবই করা হতো মোবাইলের মাধ্যমে। নড়াইল জেলার কালিয়া উপজেলার যাদবপুর গ্রামে এরকম একাধিক চক্র সক্রিয় রয়েছে ইতিমধ্যে কয়েক প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।