Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

অনলাইনে অর্ডার করা বিরিয়ানিতে মিলল টিকটিকি (ভিডিও)

admin • 04 Dec 2023, 06:41 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
অনলাইনে অর্ডার করা বিরিয়ানিতে মিলল টিকটিকি (ভিডিও)

একটি স্থানীয় রেস্টুরেন্ট থেকে অনলাইনে চিকেন বিরিয়ানি অর্ডার করেছিল ভারতের হায়দ্রাবাদের একটি পরিবার। সেই বিরিয়ানি আসার পর তাঁরা প্যাকেট খুলে দেখেন, ভেতরে বিরিয়ানির সঙ্গে রয়েছে মরা টিকটিকি। এ ঘটনার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

 

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম জোম্যাটো কেয়ারে চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলেন আরটিসি ক্রস রোডের আম্বারপেটের ডিডি কলোনির বাসিন্দা বিশ্ব আদিত্য। এরপর বাবুর্চি হোটেল নামের রেস্টুরেন্ট থেকে আসে বিরিয়ানির প্যাকেট।

https://twitter.com/i/status/1731000650643980519

সেই প্যাকেট খোলার পর ভয় পেয়ে যায় বিশ্ব আদিত্যের পরিবারের সবাই। প্যাকেটের ভেতরে বিরিয়ানির সঙ্গে ছিল একটি মরা টিকটিকি। এই ঘটনায় ভিডিও করে রাখেন তিনি। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটারের নতুন নাম) শেয়ার করা হয়।

ভিডিওতে বাবুর্চি হোটেলের কর্তৃপক্ষকে এ জন্য দোষারোপ করা হয়। তবে এ নিয়ে রেস্টুরেন্টের কর্তৃপক্ষের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

জোম্যাটো কেয়ার নামের অনলাইন প্ল্যাটফর্ম বলছে, এই ধরনের অভিযোগ তারা পেয়েছে। ভবিষ্যতে যাতে এমন আর না হয়, সেদিকে খেয়াল রাখবে প্রতিষ্ঠানটি।

তবে অনলাইনে অর্ডার করার ক্ষেত্রে প্রায়ই এমন ঘটনা ঘটছে। সম্প্রতি এমন ঘটনা বেশি হচ্ছে। বিশেষ করে খাবার অর্ডার করার পর তাতে অস্বাস্থ্যকর কিছু পাওয়া যাচ্ছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে খাদ্য সংস্থাগুলো।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।