Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

৯১ দিনে কোরআনের হাফেজ হলেন শিশু আব্দুর রহমান

admin • 05 Mar 2025, 08:23 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
৯১ দিনে কোরআনের হাফেজ হলেন শিশু আব্দুর রহমান

মাত্র ৯১ দিনে পবিত্র কোরআনুল কারীম মুখস্থ করে হাফেজ হওয়ার বিস্ময়কর এক কৃতিত্ব গড়েছেন ছয় বছর বয়সী শিশু আব্দুর রহমানহাফেজ আব্দুর রহমান রাজধানী ঢাকার ৩০০ ফিট এলাকার পুলিশ হাউজিংয়ে অবস্থিত স্বনামধন্য ইংলিশ ভার্সন স্কুল ও মাদ্রাসা- 'আল ইন্তিফাদা ইন্সটিটিউট' এর দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। হিফজ শেষ করে বর্তমানে অধ্যয়ন করছেন রিভিশন বিভাগে।

 

এই প্রখর মেধাবী শিক্ষার্থী কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার জৌনপুরি গ্রামের বাসিন্দা, প্রবাসী ফরাদ হোসেন ও তাহমিনা দম্পতির সন্তান। প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, শিশু আব্দুর রহমান ২০২৩ সালের ডিসেম্বরে শেষের দিকে আল ইন্তিফাদা ইন্সটিটিউটে ভর্তি হয়। ২০২৪ সালের ১০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে তার পড়ালেখা শুরু হয়। প্রথমে সে কোরআন দেখে দেখে পড়া শুরু করে। পুরো কোরআন দেখে দেখে পড়া শেষ হওয়ার পর মাত্র ৯১ দিনের মধ্যে সম্পূর্ণ কোরআন মুখস্থ করে ফেলে। ইংরেজিতেও তার রয়েছে বিশেষ দক্ষতা, যা যে কাউকেই মুগ্ধ করার মতো।

 

একদিকে ছয় বছর বয়সেই কোরআন হিফজের মতো মহান অর্জন, অন্যদিকে ইংরেজি ভাষায় দক্ষতা—সব মিলিয়ে শিশু আব্দুর রহমানের এই অসাধারণ কৃতিত্ব অবাক করেছে প্রতিষ্ঠানটির শিক্ষকদের। আব্দুর রহমানের শিক্ষক হাফেজ আব্দুল আহাদ বলেন, আব্দুর রহমান খুবই মেধাবী একজন ছাত্র। তার কোরআন মুখস্থ করার প্রতিভা সব সময় আমাকে মুগ্ধ করতো।

আল্লাহ তাআলা তাকে সাফলতা দান করুন এবং তার এলেম ও আমল দ্বারা সমাজ উপকৃত হোক এই দোয়া করি।

 

আল ইন্তিফাদা ইন্সটিটিউটের ভাইস প্রিন্সিপাল নাঈম তানভীর বলেন, আব্দুর রহমান প্রথমে পাঁচ পৃষ্ঠা ছবক দিলেও পরবর্তীতে ৯ পৃষ্ঠা ১০ পৃষ্ঠা পর্যন্ত ছবক দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমাদের স্বপ্ন আব্দুর রহমানকে নিয়ে জাতীয়, আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কার ছিনিয়ে আনা। ইনশাআল্লাহ সে যেন কোরআনের মাধ্যমে বাংলাদেশকে সারাবিশ্বে তুলে ধরতে পারে আমরা সেই কামনা করছি। শিক্ষকদের পরম যত্ন ও নিবিড় পরিচর্যায় কোরআনের এই পাখি এখন অন্যদের জন্য এক অনুপ্রেরণা। দুনিয়া ও আখেরাতে সফলতার প্রতীক হিসেবে বিশ্ব সেরা আলেম হতে চান শিশু আব্দুর রহমান।

 

এ বিষয়ে আব্দুর রহমান বলেন, আলহামদুলিল্লাহ, আমি আমার ওস্তাদদের সহযোগিতায় ৯১ দিনে হিফজ সম্পন্ন করেছি। আমি বড় হয়ে একজন ইসলামিক স্কলার হতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন। আব্দুর রহমানের অধ্যবসায়, প্রতিভা এবং একাগ্রতা সত্যিই বিস্ময়কর। অল্প সময়ের মধ্যে তার এমন অসাধারণ সাফল্য শিক্ষকবৃন্দের জন্যও বিস্ময়ের বিষয়। তার নিষ্ঠা ও অধ্যবসায় যেন এক অনুকরণীয় দৃষ্টান্ত।

 

এবিষয়ে আল ইন্তিফাদা ইন্সটিটিউটের প্রিন্সিপাল হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম বলেন, কথায় আছে- A continuous effort makes a man perfect অর্থাৎ, কোনো কাজে নিরন্তর প্রচেষ্টা যেকোনো ব্যক্তির জন্যই সফলতা বয়ে আনে। তেমনি আব্দুর রহমান আমাদের এখানেই শুরু থেকে একযোগে পড়াশোনা করে মাত্র ৯১ দিনেই হিফজ শেষ করেছে। সে দুই ঈদের ছুটি ও মাদরাসার নির্ধারিত ছুটি ব্যতীত একটি দিনও ছুটি কাটায়নি।

 

তার এই কন্টিনিউ এক্টিভিটি ও তার প্রতি সম্মানিত উস্তাদগণের দুআ এবং আল্লাহর বিশেষ রহমত তাকে এই সফলতা এনে দিয়েছে বলে প্রতীয়মান হয়। আল্লাহ তা'য়ালা তাকে দ্বীনের একনিষ্ঠ খাদেম হিসেবে কবুল করুন, আমিন। হাফেজ আব্দুর রহমানের এই কৃতিত্ব শুধু তার পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের নয়, বরং এটি পুরো দেশেরঞ্জ ওর মুসলিম উম্মাহর জন্য এক অনন্য আনন্দের বার্তা। তার বাবা-মা আশা করেন, তাদের ছোট্ট সন্তান একদিন বড় আলেম হয়ে বিশ্বব্যাপী ইসলামের খেদমত করবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।