Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা,বৃদ্ধকে গণধোলাই দিয়ে পুলিশে দিলো জনতা

admin • 02 Apr 2025, 04:29 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা,বৃদ্ধকে গণধোলাই দিয়ে পুলিশে দিলো জনতা

জামালপুরের মেলান্দহে ৮ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. দুলাল সর্দার (৭০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার (২ এপ্রিল) সকালে গ্রেফতার ওই বৃদ্ধকে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

এর আগে মঙ্গলবার (১ এপ্রিল) সন্ধ্যায় মেলান্দহ পৌরসভার কামদেববাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারের আগে বিকেল সাড়ে ৪টার দিকে ওই এলাকার একটি পুকুরপাড়ে শিশুটিকে ধর্ষণচেষ্টার সময় স্থানীয়রা অভিযুক্তকে আটকে করে রাখে।

মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় গতকাল রাত ১০টা দিকে শিশুটির দাদী বাদী হয়ে মেলান্দহ থানায় ধর্ষনচেস্টার মামলা দায়ের করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত দুলাল সর্দার উপজেলার দেউলাবাড়ীর সর্দারবাড়ি এলাকার মৃত আইন উদ্দিনের ছেলে। তিনি কয়েক মাস ধরে শিশুটির বাড়ির পাশে কবির নামে এক ব্যক্তির সেচপাম্প চালানোর কাজ করছিলেন।

ভুক্তভোগী শিশুটির বাবা-মা ঢাকায় কর্মরত থাকায় সে দাদীর কাছে থেকে উপজেলার একটি মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণিতে পড়াশোনা করে।

গতকাল মঙ্গলবার (১ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে দুলাল সর্দার বিস্কুট খাওয়ানোর কথা বলে শিশুটিকে বাড়ির পাশে একটি পুকুরপাড়ে কৌশলে ডেকে নিয়ে যান। এরপর শিশুটির পরনের কাপড় খুলে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টাকালে উপস্থিত জনতা দুলালকে ধরে ফেলে এবং তাকে মারধর করে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। তাকে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

শিশুটির দাদী বলেন, "আমার নাতি আমার কাছেই থাকে এবং মাদ্রাসায় পড়ে। আজ বিকেলে খেলার সময় ওই ব্যক্তি তাকে বিস্কুট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে পুকুরপাড়ে নিয়ে গিয়েছিল। সে যদি চিৎকার না করত এবং আশপাশের লোকজন এগিয়ে না আসত, তাহলে আমার নাতির সর্বনাশ হয়ে যেত। আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।"

মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, "খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক আজ সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় ধর্ষণচেষ্টার মামলা দায়ের হয়েছে। ভুক্তভোগী ওই শিশু পুলিশ হেফাজতে রয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।"

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।