Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

৭ জানুয়ারি ভোট, কুমারখালীতে আ.লীগের আনন্দ মিছিল অনুষ্ঠিত

admin • 15 Nov 2023, 08:42 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
৭ জানুয়ারি ভোট, কুমারখালীতে আ.লীগের আনন্দ মিছিল অনুষ্ঠিত

ইসির ঘোষণা অনুযায়ী আগামী বছরের ৭ জানুয়ারী অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এখবরে কুষ্টিয়ার কুমারখালীতে আনন্দ মিছিল করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

শেখ হাসিনার পক্ষ্যে নৌকায় ভোট চেয়ে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও কুষ্টিয়া -০৪ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জের নির্দেশনায় বুধবার রাত সাড়ে ৭ টায় কুমারখালী পাবলিক লাইব্রেরি চত্বর থেকে মিছিল বের করা হয়। মিছিলটি পৌরসভার হলবাজার, গণমোড়, থানামোড়, স্টেশনবাজার, কুষ্টিয়া - রাজবাড়ী সড়কসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পাবলিক লাইব্রেরি চত্বরে এসে শেষ।

 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান তারেক, উপজেলা যুবলীগের সহ সভাপতি এস এম রফিক এবং প্রচার - প্রকাশনা বিষয়ক সভাপতি চঞ্চল শেখ, শহর যুবলীগের সভাপতি তুহিন শেখ, পান্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামিউর রহমান সুমন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাসেল হোসেনসহ প্রমূখ।

 

এবিষয়ে নেতাকর্মীরা বলেন, নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করায় তাঁরা নৌকার পক্ষ্যে আনন্দ মিছিল করেছেন।

 

ক্যাপশন ঃ কুমারখালীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আনন্দ মিছিল বের করা হয়। ছবি বুধবার রাতের

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।