Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

৭ ঘণ্টা পর ঢালারচর এক্সপ্রেসের লাইনচ্যুত বগি উদ্ধার

admin • 11 Dec 2023, 05:43 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
৭ ঘণ্টা পর ঢালারচর এক্সপ্রেসের লাইনচ্যুত বগি উদ্ধার

সাড়ে ৭ ঘণ্টা পর পাবনার আমিনপুরে ঢালারচর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত দুটি বগি উদ্ধার করা হয়েছে। তবে লাইন মেরামতের কিছু কাজ শেষ করে ট্রেন চলাচল শুরু হতে এখনও প্রায় এক ঘণ্টা সময় লাগবে। ঢালারচর এক্সপ্রেস ট্রেনের পরিচালক হাফিজুল ইসলাম বিকেল চারটার দিকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সোমবার (১১ ডিসেম্বর) সকাল ৭টা ২০ মিনিটে পাবনার আমিনপুর থানার কাশিনাথপুর-বাঁধেরহাট রেলস্টেশনের মাঝে রানীগ্রাম এলাকায় ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ সময় পাবনা-ঈশ্বরদীর মধ্যে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।’

তিনি বলেন, প্রায় সাড়ে সাত ঘণ্টা চেষ্টায় বিকেল তিনটার পর লাইনচ্যুত বগি উদ্ধার করা হয়। তবে লাইন ঠিকঠাক করে ট্রেন চলাচল শুরু হতে ঘণ্টা খানেক সময় লাগবে।

পাকশী পশ্চিমাঞ্চল বিভাগীয় প্রকৌশলী-২ বীরবল মণ্ডল বলেন, ‘খবর পেয়ে সকাল পৌনে ৮টার দিকে দুর্ঘটনা কবলিত ট্রেনটি উদ্ধার করতে ঈশ্বরদী লোকোমোটিভ ডিজেল কারখানা থেকে রিলিফ ট্রেন রওনা হয়।

বীরবল মণ্ডল আরও জানান, ‘এ ঘটনায় পাকশী বিভাগীয় রেলওয়ের সহকারী পরিবহণ কর্মকর্তা হারুন অর রশিদকে আহ্বায়ক করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।