Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

৫৭ সেকেন্ডে ৪৩ সিল মারেন বহিষ্কৃত ছাত্রলীগ নেতা, ভিডিও ভাইরাল

admin • 06 Nov 2023, 07:04 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
৫৭ সেকেন্ডে ৪৩ সিল মারেন বহিষ্কৃত ছাত্রলীগ নেতা, ভিডিও ভাইরাল

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের উপনির্বাচনে ভোটকেন্দ্রে প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারছেন ছাত্রলীগ নেতা আজাদ হোসেন। একটি নয়, একাধিক ব্যালটে সিল দিচ্ছেন।

 

তাকে সহযোগিতা করছেন নৌকা মার্কার আরও এক কর্মী। সোমবার (৬ নভেম্বর) সকাল থেকেই এ সংক্রান্ত ৫৭ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

 

গতকাল রোববার (৫ নভেম্বর) লক্ষ্মীপুর-৩ (সদর) সংসদীয় আসনের উপনির্বাচন চলাকালীন কোন এক সময় চন্দ্রগঞ্জ থানার দিঘলী ইউনিয়নের দক্ষিণ খাগুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

 

ফেসবুকে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, ভোট কক্ষের ভিতরে প্রকাশ্যে একটি বইয়ের একাধিক ব্যালটে সিল মারছেন আজাদ হোসেন। ৫৭ সেকেন্ডে সিল মেরেছেন ৪৩টি ব্যালটের নৌকা প্রতীকে।

 

আজাদ হোসেন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। সম্প্রতি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করে জেলা ছাত্রলীগ। তবে এসব বিষয়ে অভিযুক্ত আজাদ ও রিটার্নিং কর্মকর্তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, লক্ষ্মীপুর-৩ (সদর) সংসদীয় আসনের উপনির্বাচনে ১ লাখ ২০ হাজার ৫৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী গোলাম ফারুক পিংকু। এছাড়া লাঙ্গল প্রতীকের প্রার্থী মুহাম্মদ রাকিব হোসেন ৩ হাজার ৮৪৬, গোলাপ ফুল মার্কার প্রার্থী সামছুল করিম খোকন ২ হাজার ১২৬ ও আম প্রতীকে সেলিম মাহমুদ পেয়েছেন ৫১৩ ভোট।

 

এদিকে, নির্বাচনে কারচুপি, ভোট কেন্দ্র দখল ও এজেন্ট বের করে দেয়া এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জন করেন দুই প্রার্থী। নির্বাচন চলাকালীন বেলা দুইটার দিকে জাতীয় পার্টির মুহাম্মদ রাকিব হোসেন ও জাকের পার্টির প্রার্থী সামছুল করিম খোকন সংবাদ সম্মেলন করে বর্জনের ঘোষণা দেন।

 

এ সময় নৌকা মার্কার সমর্থকদের এসব অনিয়মের বিষয়ে রিটার্নিং কর্মকর্তাকে অভিযোগ করে কোনো প্রতিকার পাওয়া যায়নি বলেও অভিযোগ করেন তারা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।