Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

৪ বছরের প্রেমের বিচ্ছেদ, শোক কাটাতে মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল

admin • 08 Jul 2024, 03:36 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
৪ বছরের প্রেমের বিচ্ছেদ, শোক কাটাতে মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল

সামাজিক যোগাযোগমাধ্যমে এক তরুণীর সঙ্গে পরিচয় হয় হাসেমের। এরপর প্রেম। হাসেমকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না বলে শপথ করেন প্রেমিকা। কিন্তু বেকার থাকায় চার বছরের ভালোবাসার সম্পর্কের ইতি টেনে ছেড়ে চলে গেছে প্রেমিকা। প্রেমে বিচ্ছেদের রাগে-দুঃখে নিজের মাথা ন্যাড়া করে ও দুধ দিয়ে গোসল করেছেন হাসেম।

সোমবার বেলা সাড়ে ১১টায় সিরাজগঞ্জ উপজেলার তাড়াশ সদর ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। হাসেম আল ওসামা ওই গ্রামের মো. শাহাজান আলীর ছেলে। তিনি সলঙ্গা ফাজিল ডিগ্রি মাদরাসার শিক্ষার্থী।

 

জানা গেছে, বিচ্ছেদের বিষয়টি মেনে নিতে না পারেননি তিনি। বিচ্ছেদের পর চুল, দাড়ি কাটা বন্ধ করে দেন। পরে বন্ধুদের পরামর্শে প্রেমের ব্যর্থতার শোক কাটাতে শতাধিক মানুষকে সাক্ষী রেখে মাথা ন্যাড়া করে সোনা-রুপা, গোলাপ ফুলের পাপড়ি ও ২০ লিটার দুধ দিয়ে গোসল করেন। শপথও করেছেন জীবনে আর কোনোদিন প্রেম করবেন না। বিয়েও করবেন না তিনি।

 

প্রেমিক হাসেম আল ওসামা বলেন, কুড়িগ্রাম জেলার রৌমারি সদরের মোছা. নূপুর খাতুনের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় হয়। চার বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল আমাদের। আমার সবকিছু জানত সে। আমাকে বলত তোমার কিছু থাকা লাগবে না। আমাকে ছাড়া জীবনে অন্য কাউকে বিয়ে করবে না বলে শপথ করেছিল।

 

তিনি বলেন, কয়েকদিন আগে আমি বেকার সেই অজুহাত দেখিয়ে প্রেমের সম্পর্কের বিচ্ছেদ ঘটায়। বিষয়টি আমি মেনে নিতে পারিনি।

 

তিনি আরো বলেন, বন্ধুরা আমাকে অনেক বুঝিয়ে দুধ দিয়ে গোসল করার পরামর্শ দেন। যে কারণে ২০ লিটার দুধ দিয়ে গ্রামবাসীর সামনে গোসল করি। শপথও করেছি। জীবনে আর কোনোদিন প্রেম করব না। বিয়েও করব না।

 

তাড়াশ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আকতার হোসেন বলেন, বিষয়টি আমি শুনেছি। ছেলেটির সঙ্গে একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি মেয়েটির বিয়ে হয়ে যায়। এতে মনঃক্ষুণ্ন হয় হাসেমের। রাগে-দুঃখে নিজ মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল করেছেন হাসেম।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।