Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

৪ কোটি টাকা নিয়ে কাউন্সিলর উধাও,৭ মাসেও হয়নি গ্রেপ্তার

admin • 07 Jul 2023, 08:41 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
৪ কোটি টাকা নিয়ে কাউন্সিলর উধাও,৭ মাসেও হয়নি গ্রেপ্তার

জামালপুরে মেলান্দহ পৌরসভার ৪ নং ওয়ার্ডের সদ্য বহিষ্কৃত কাউন্সিলর আব্দুল্লাহ আল ফারুকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, চেক জালিয়াতি ও প্রতারনায় সাতটি মামলা হয়েছে।

এর মধ্যে ছয় মামলায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত আসামী হয়ে আত্মগোপনে রয়েছেন তিনি। সাজাপ্রাপ্তের ৭ মাসেও তাকে গ্রেপ্তার করতে পারছে না পুলিশ।

তবে পুলিশ বলছে,আব্দুল্লাহ আল ফারুককে গ্রেপ্তার করার জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে। খুব দ্রুত সময়ের মধ্যেই তিনি গ্রেপ্তার হবেন বলেও জানিয়েছে পুলিশ।

ওই কাউন্সিলরের নামে একাধিক মামলা থাকায় তাকে গত মাসের ১৮ জুন কাউন্সিলর পদ থেকে অপসারণ করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। মেলান্দহ পৌরসভার শাহজাতপুর এলাকার আব্দুল ওয়াহেদ ছেলে আব্দুল্লাহ আল ফারুক।

খোঁজ খবর নিয়ে জানা যায়,' আব্দুল্লাহ আল ফারুক শাহজাদপুর এলাকায় ভাই ভাই ব্রিকস নামে একটি ইট ভাটার কার্যক্রম শুরু করেন। ২০২০ সালে সেই ইট ভাটা দেখিয়ে ইট বিক্রির কথা বলে বিভিন্ন লোকজনের কাছ থেকে স্ট্যাম্পে স্বাক্ষর করে কাউন্সিলর ফারুক অগ্রিম প্রায় ৪ কোটি টাকা নেন। পরবর্তীতে কাউকে ইট এবং টাকা ফেরত দিতে পারেনি। ২০২১ সালের এপ্রিল মাসে ভুক্তভোগী শাজাহান নামে একজন তাঁর ১১ লাখ ২৫ হাজার টাকা ফেরত দেওয়ার কথা বলে ফারুক একটি ব্যাংকের চেক দেন। পরবর্তীতে ব্যাংকে চেক জমা দিলে ফারুকের ব্যাংক একাউন্টে টাকা না থাকায় চেক ডিজঅনার হয়। এসময় আরো কয়েকজন ভুক্তভোগীকে চেক দিয়েছিল সেই সবগুলো চেক ডিজঅনার হয়। এ নিয়ে পৌরসভার মেয়র সহ স্থানীয়রা সমঝোতার জন্য বৈঠক করেন। সেই সময়ও তিনি টাকা ফেরত দেননি।

পরবর্তীতে তিনি এলাকা থেকে পালিয়ে আত্মগোপনে চলে যান। পরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অর্থ আত্মসাৎ ও প্রতারণা সহ চেক জালিয়াতির মামলা দায়ের করেন ভুক্তভোগীরা।

আব্দুল্লাহ আল ফারুকের নামে ৭ জন ভুক্তভোগী সাতটি মামলা দায়ের করেন। এরমধ্যে ৬টি মামলায় রায় হয়েছে।

মামলার নথিতে দেখা যায়,' শাজাহান নামে একজন ভুক্তভোগীর দায়ের করা মামলায় আব্দুল্লাহ আল ফারুকের ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড নির্দেশ দেন জামালপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। গত ১৭ অক্টোবর ২০২২ সালে বিচারক মো. হুমায়ুন কবির তিনি এ রায় দেন।

ভুক্তভোগী নাজমুল, আসাদুজ্জামান, সুলতান, রবিউল ইসলাম, রেজাউল ইসলামের দায়েরকৃত মামলায় আব্দুল্লাহ আল ফারুকের নামে ১ বছর, ৬ মাস, ৭ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেন আদালত।

ভুক্তভোগীদের অভিযোগ, আব্দুল্লাহ আল ফারুকের নামে মেলান্দহ থানায় ৭ মাস আগে গ্রেপ্তারের ওয়ারেন্ট এর কাগজ আসলেও পুলিশ গ্রেপ্তার গ্রেপ্তার করতে পারেনি। ফারুককে দ্রুত গ্রেপ্তার করার জন্য পুলিশ সুপার ও থানায় অনেকবারই গিয়েছেন তবুও ও পুলিশ গ্রেপ্তার করেত পারেনি।

ভুক্তভোগী আসাদুজ্জামান আসাদ বলেন,' আব্দুল্লাহ আল ফারুক প্রথম যখন ইটভাটা চালু করেন তখন আমার কাছ থেকে ইট দেওয়ার কথা বলে সাড়ে সাত লাখ টাকা নেন। পরবর্তীতে টাকা বা ইট দেননি। পরবর্তীতে টাকা ফেরত চাইলে তিনি আমাদেরকে চেক দেন। চেক ব্যাংকে জমা দিলেন চেক ডিজঅনার হয়। পরে আমি মামলা দায়ের করি। মামলায় রায় হয়েছে। ফারুকের গ্রেপ্তার করার জন্য আমরা পুলিশ সুপারের কাছে গিয়েছি, মাদারগঞ্জ সার্কেল সহকারী পুলিশ সুপারের কাছে গিয়েছিলাম ওসির কাছে কয়েকবার ঘুরেছি তাও গ্রেপ্তার হচ্ছে না ফারুক। ফারুককে কি জন্য গ্রেপ্তার করছে না পুলিশ তাও আমরা জানতে পারছি না।

ভুক্তভোগী শাজাহান বলেন,'আমার দায়ের করা মামলায় আট মাসের জেল হয়েছে। ফারুককে দ্রুত গ্রেপ্তার করার জন্য আমরা পুলিশের বিভিন্ন অফিসে গিয়েছি তাও কেউ গ্রেপ্তার করে না।

 

আব্দুল্লাহ আল ফারুক তিনি ১৪ ফেব্রুয়ারি ২০২১ সালে পৌরসভা নির্বাচনে মেলান্দহ পৌরসভার ৪ নং কাউন্সিলর হিসেবে তিনি নির্বাচিত হন। গত মাসের ১৮ জুন তাকে কাউন্সিলর পদ থেকে অপসারণ করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়।

 

এ বিষয়ে মেলান্দহ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফুল ইসলাম ভূঞা বলেন,'আব্দুল্লাহ আল ফারুকের নামে একাধিক মামলা থাকায় তার পদ থেকে তাকে অপসারণ করা হয়েছে। এবং ওই ওয়ার্ডের উপ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৩০ জুলাই পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নির্বাচন হবে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন,'তিনি পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তার করার সর্বোচ্চ চেষ্টা চলছে। তাকে গ্রেপ্তার করার জন্য আমাদের টিম মাঠে রয়েছে।

 এবিষয়ে জামালপুরে সহকারী পুলিশ সুপার(মাদারগঞ্জ সার্কেল) স্বজল কুমার সরকার বলেন,'আমরা তাকে খুঁজতাছি। গ্রেপ্তার করার জন্য ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে তিনি গ্রেপ্তার হবেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।