Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

হোস্টেল থেকে কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

admin • 11 Feb 2023, 02:38 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
হোস্টেল থেকে কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফরিদপুরের অ্যামাজন নার্সিং ইনস্টিটিউটের হোস্টেল থেকে প্রীতি হাওলাদার (১৯) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

তিনি রাজবাড়ী জেলার হরিসভা এলাকার লালন হাওলাদারের মেয়ে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওই শিক্ষার্থী হোস্টেলের নিজের কক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। একটি ছেলেকে নিয়ে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।