Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

হোটেল থেকে বিরিয়ানি কিনে ফেরার পথে যুবকের মর্মান্তিক মৃত্যু

admin • 21 Dec 2023, 11:21 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
হোটেল থেকে বিরিয়ানি কিনে ফেরার পথে যুবকের মর্মান্তিক মৃত্যু

দিনাজপুরের বিরামপুরে পাথর বোঝাই ট্রাকের চাপায় তারিকুজ্জামান (৩২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের বিরামপুর জনতা ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত তারিকুজ্জামান উপজেলার কোচগ্রাম গ্রামের তাজুল ইসলামের ছেলে।

 

পরিবার ও প্রত্যক্ষদর্শীদের বরাতে বিরামপুর থানার ওসি সুব্রত কুমার জানান, নিহত তারিকুজ্জামান রাতে বিরামপুরে একটি হোটেল থেকে বিরিয়ানি কিনে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন।

 

ফেরার পথে একটি অটোকে সাইড দিতে গিয়ে সে রাস্তায় পড়ে যায়। ওই সময় দিনাজপুর থেকে অজ্ঞাতস্থানের দিকে যাওয়া একটি পাথর বোঝাই ট্রাক তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়।

 

পুলিশের এই কর্মকর্তা বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকচালক ও হেলপার পালিয়ে যায়। এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।