Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

হোটেল কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

admin • 21 Mar 2023, 11:27 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
হোটেল কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বরিশালে নিরব নামে এক হোটেল কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ মার্চ) সকালে তাকে খুঁজতে গিয়ে বাসায় ঝুলন্ত মরদেহ দেখতে পান সহকর্মীরা।

 

বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন। নিহত হোটেল কর্মী নিরব (৩৫) পরিবার নিয়ে নগরীর কাশিপুরের চৌমাথা এলাকায় থাকতেন। তার বাড়ি ভোলা জেলায়।

 

এয়ারপোর্ট থানার পরিদর্শক জানান, নিহত নিরব পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। সকালে হোটেল থেকে ফোন দিয়ে তার কোনো হদিস না পাওয়ায় বাসায় খুঁজতে গিয়ে তার মরদেহ দেখতে পান হোটেলের অন্য কর্মচারী ও বাসার মালিক। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়। সেখান থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।

 

তিনি আরও জানান, বাসায় নিরব একাই ছিলেন। তার পরিবার বেড়াতে গিয়েছিল। মরদেহের পা যেহেতু খাটের সঙ্গে লেগে ছিল, তাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।