Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর রাজনীতি

হেফাজতের মহাসমাবেশ স্থগিত

admin • 26 Dec 2023, 05:47 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
হেফাজতের মহাসমাবেশ স্থগিত

আগামী ২৯ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ স্থগিত করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মুফতী কিফায়াতুল্লাহ আজহারী স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

 

বিবৃতিতে বলা হয়েছে, গত ৮ ডিসেম্বর বায়তুল মোকাররমের উত্তর গেটে মাওলানা মামুনুল হকসহ কারাবন্দিদের মুক্তিসহ নেতাকর্মীদের নামে দায়ের করা মামলা প্রত্যাহার এবং জাতীয় শিক্ষা কারিকুলাম থেকে ইসলামের সঙ্গে সাংঘর্ষিক সব বিষয় বাতিলের দাবিতে হেফাজতের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে আগামী ২৯ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা করে হেফাজত।

 

বিবৃতিতে আরও বলা হয়, হেফাজতে ইসলাম বাংলাদেশের নীতিনির্ধারণী ফোরামের নেতারা দেশের চলমান সার্বিক অবস্থা বিবেচনা করে আপাতত এই মহাসমাবেশ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন

 

এছাড়া বিবৃতিতে শিগগিরই পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।