Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

হাজতের সিলিং ফ্যানে ঝুলছিল আসামির মরদেহ

admin • 27 Dec 2023, 12:21 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
হাজতের সিলিং ফ্যানে ঝুলছিল আসামির মরদেহ

হবিগঞ্জের জেলার বানিয়াচং থানা হাজতের ভেতর থেকে গোলাম রাব্বানী (২৫) নামে এক আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাতে ওই আসামি পরনের কাপড় দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন।

 

বানিয়াচং সার্কেলের সহকারী পুলিশ সুপার পলাশ রঞ্জন দে বুধবার (২৭ ডিসেম্বর) সকালে এসব তথ্য নিশ্চিত করেন।

   

গোলাম রাব্বানী বানিয়াচং উপজেলা সদরের নন্দিপাড়া মহল্লার মিহির উদ্দিনের ছেলে। গোলাম রাব্বানীর বিরুদ্ধে চুরির অভিযোগে বানিয়াচং থানায় একাধিক মামলা রয়েছে।

   

সহকারী পুলিশ সুপার পলাশ রঞ্জন দে জানান, মঙ্গলবার বিকেলে শহরের বড় বাজার থেকে গোলাম রাব্বানীকে গ্রেফতার করে এনে থানা হাজতে রাখা হয়। রাত সাড়ে ৭টার দিকে হাজতের ভেতরে সিলিং ফ্যানের সঙ্গে তাকে ঝুলতে দেখা যায়। পরে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক রাব্বানীকে মৃত ঘোষণা করেন।

 

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসাইন বলেন, পরনে থাকা গেঞ্জি খুলে তিনি সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।