Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

হাইকোর্ট মসজিদের সামনে থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

admin • 30 Mar 2024, 08:58 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
হাইকোর্ট মসজিদের সামনে থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
রাজধানীর শাহবাগ থানাধীন হাইকোর্ট মসজিদের সামনে থেকে অজ্ঞাতনামা একব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৫০ বছর। শনিবার সন্ধ্যার পর অচেতন অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক রাত পৌনে ৮টার দিকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল খালেক। এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে অচেতন অবস্থায় অজ্ঞাতনামা ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক জানান তিনি আর বেঁচে নেই।’ এসআই আব্দুল খালেক আরও বলেন, ‘আশেপাশের লোকদের জিজ্ঞেস করে প্রাথমিকভাবে আমরা ওই ব্যক্তির নাম–পরিচয় জানতে পারিনি। তাই সিআইডির ক্রাইমসিনের সহায়তায় প্রযুক্তি ব্যবহার করে ওই ব্যক্তির নাম–পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।’
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।