Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

admin • 01 Jul 2024, 06:52 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

বগুড়ায় হত্যা ও ডাকাতি মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শফিকুল ইসলামকে (৩৪) শেরপুর থেকে গ্রেফতার করেছে র‍্যাব। রোববার দিবাগত রাতে জেলার সদর থানার লক্ষীডাঙ্গী এলাকায় অভিযান চালিকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শফিকুল ইসলাম সিরাজগঞ্জ সদর উপজেলার সরাইচন্ডি গ্রামের ইউনুস আলীর ছেলে।

 

সোমবার র‍্যাব-১২ এর সিরাজগঞ্জ সদর দফতরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব অধিনায়ক মো. মারুফ হোসেন।

 

তিনি বলেন, ২০১৩ সালে বগুড়ার শাজাহানপুর থানা এলাকায় একটি হত্যা ও ডাকাতি মামলার আসামি শফিকুল ইসলাম। এ মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। রোববার রাতে শেরপুর জেলার লক্ষীডাঙ্গী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।