Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

স্বেচ্ছাসেবক লীগ নেতা লিপু গ্রেপ্তার

admin • 21 Jul 2025, 02:49 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
স্বেচ্ছাসেবক লীগ নেতা লিপু গ্রেপ্তার
রাজধানীর   সূত্রাপুর থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আবু আহম্মেদ প্রকাশ লিপুকে (৪৯) গ্রেপ্তার করেছে ডিএমপির শ্যামপুর থানা পুলিশ। রোববার (২০ জুলাই) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।   বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার ভোর ৬টার দিকে ওয়ারী থানাধীন টিকাটুলি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
শ্যামপুর থানা পুলিশ জনিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ওয়ারী থানাধীন টিকাটুলি হাটখোলা রোড এলাকায় অভিযান পরিচালনা করে ওয়ারী থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আবু আহম্মেদ প্রকাশ লিপুর বিরুদ্ধে ওয়ারী ও শ্যামপুর থানায় হত্যাচেষ্টা ও মারামারিসহ একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।