Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

স্বেচ্ছায় রক্তদানে জামালপুর'র উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

admin • 10 Dec 2024, 08:42 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
স্বেচ্ছায় রক্তদানে জামালপুর'র উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

“আমার রক্তে বাঁচলে প্রাণ, করবো না কেন স্বেচ্ছায় রক্তদান”“দুই বাহকের বিয়ে নয়, থ্যালাসেমিয়ার আছে ভয়”বিয়ে আগে পরিক্ষা করলে রক্ত, সন্তান থাকবে থ্যালাসেমিয়া রোগ মুক্ত’ যোগার থাকলে দুই ব্যাগ রক্ত, মা-নবজাতকের জীবন থাকবে ঝুঁকিমুক্ত।

 

এই স্লোগানকে সামনে রেখে জামালপুরে ‘স্বেচ্ছায় রক্তদানে জামালপুর” এর উদ্যোগে দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ও থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতনতামূলক ক্যাম্পেইন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার ( ১০ ডিসেম্বর ) সকাল থেকে বিকেল পর্যন্ত আয়োজিত ব্লাড গ্রুপিং কার্যক্রমে তিনশতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয় ও থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতনতামূলক আলোচনা করা হয়। জামালপুর সদর উপজেলার রশিদপুর বটতলা এলাকায় এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

 

এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণীপেশার মানুষ উপস্থিত হয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করিয়েছেন। এ ক্যাম্পেইনে স্বেচ্ছায় রক্তদানে জামালপুর এর উপদেষ্টা মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, শাহ মোহাম্মদ আব্দুল্লাহ আল মাসুদ। ভলেন্টিয়ারদের মধ্যে বিজয় হাসান বিদ্যুৎ, হোসাইন, জনি, সাগর, বিশাল, সিফাত, শিশির, রাকিব, উল্লাস, আব্দুর রহমান রবিন, মৌ ইসলাম মিলি, সায়মা, লিজা, মৌমিতা কাদের, ফরহাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন ।

 

মোহাম্মদ আব্দুল্লাহ আল মাসুদ এ আয়োজনের উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, বিবাহের আগে মেয়ে এবং ছেলে উভয়ের ই রক্ত পরিক্ষা করে দেখা উচিত তাদের মধ্যে কেউ থেলাসেমিয়ার ধারক বা বাহক কি না, তিনি আরও বলেন, তার এক আত্নীয়র রুগীর জন্য ৫ ব্যাগ রক্তের প্রয়োজন হয়েছিল সেটি "স্বেচ্ছায় রক্তদানে জামালপুর " এর ভলেন্টিয়ার কে অবহিত করার এক ঘন্টার মধ্যেই ৫ ব্যাগ রক্ত ম্যানেজ করে দেই।

 

রক্তের গ্রুপ নির্ণয় করতে আসা কয়েকজন এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এটি খুব ভালো একটি উদ্যোগ নিয়েছে। যার ফলে আমরা অনেকে ব্লাড গ্রুপ জানতে পেরেছি। পাশাপাশি আমাদের পরিবার কিংবা আমাদের কোনো রিলেটিভের জন্য রক্ত লাগলে আমরা রক্ত দিতে পারবো এবং এ সেচ্ছাসেবী সংগঠন থেকে সংগ্রহ করতে পারবো।

 

এসময় স্বেচ্ছায় রক্তদানে জামালপুর এর উপদেষ্টা মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম তার বক্তব্যে বলেন, এই সংগঠন একদিকে যেমন রক্তের জোগান দিচ্ছে অন্য দিকে সাহসী নেতৃত্য তৈরি করছে সেই সাথে মানুষের দূর্যোগ ও দূর্ঘব লাগবে এই সংগঠন এর সদস্যদের সামনের সারিতে দেখা যায়।

 

সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক বিজয় হাসান বলেন, প্রতিষ্ঠার পর থেকে আমরা মানুষ এর কল্যানে কাজ করে যাচ্ছি এবং সামনের দিন গুলো তেও আমাদের এই ধারাবাহিকতা অবিচল থাকবে এ সময় তিনি সংগঠন পরিচালনায় সকলের সহযোগিতা কামণা করেন। সাউথ ভিউ হাসপাতাল এর ব্যাবস্থাপনা পরিচালক ইমরান হোসেন নয়ন এ আয়োজন সহায়তা করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।