Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

স্বামীর সঙ্গে অভিমানে স্ত্রীর আত্মহত্যা

admin • 11 Jun 2023, 07:35 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
স্বামীর সঙ্গে অভিমানে স্ত্রীর আত্মহত্যা

রাজধানীর খিলগাঁও থানার গোড়ান এলাকায় স্বামীর সঙ্গে কথা কাটাকাটি করে আয়েশা সিদ্দিকা কথা (২৩) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার অভিযোগ উঠেছে।

রোববার (১১ জুন) দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) সোনিয়া আক্তার। তিনি  বলেন, খিলগাঁও থানার পূর্ব গোড়ান এলাকায় স্বামীকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন আয়েশা সিদ্দিকা কথা। সকালে স্বামীর সঙ্গে সামান্য বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়।

পরে তার স্বামী অফিসে চলে গেলে কথা বার বার তাকে ফোন দেয়। কিন্তু তার স্বামী ফোন রিসিভ করে না। পরে সে বাসায় ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে স্বামী বাসায় এসে পুলিশকে জানালে আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিকেলে ঢাকা মেডিকেল কলেজ পাঠাই।

 

তিনি আরও বলেন, বর্তমানে জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামীকে আটক রাখা হয়েছে। তার বাড়ি মুন্সীগঞ্জ জেলা সিরাজদিখান এলাকায়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।