Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

স্বামীর জানাজার সময় এলো স্ত্রীর মৃত্যুর খবর

admin • 26 Jun 2024, 10:03 PM • পঠিত 4 বার
শেয়ার করুন:
স্বামীর জানাজার সময় এলো স্ত্রীর মৃত্যুর খবর

কুড়িগ্রামে রৌমারী উপজেলার কমরভাঙ্গী গ্রামে বার্ধক্যজনিত কারণে স্বামী মারা যাওয়ার ৪ ঘণ্টার মধ্যে স্ত্রীর মৃত্যু হয়েছে। স্বামীর জানাজার সময় স্ত্রীর মৃত্যুতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) বিকেল মারা যান আবুল হোসেন (৯০)। রাত ৯ টায় তার জানাজা নামাজের সময় ঠিক করা হয়।

জানাজার প্রস্তুতি চলাকালে মারা যান স্ত্রী শাবজান বেগম (৮৫)। স্থানীয় ও পরিবার সূত্র জানায়, উপজেলার কোমরভাঙ্গী গ্রামের আবুল হোসেন মঙ্গলবার বিকেলে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে বিকালে মারা যান।

 

পরে তার জানাজার জন্য রাত ৯ টায় সময় নির্ধারণ করা হয়। আবুল হোসেনের জানাজা শেষ হতে না হতেই খবর আসে তার স্ত্রী শাবজান বেগম (৮৫) মারা গেছেন।

পরে বুধবার বিকালে সাবজানের মরদেহ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। স্থানীয় বাসিন্দা মো. আব্দুল খালেক বলেন, ‘আমরা জানাজা শেষ করতে না করতে তার স্ত্রীর মৃত্যুর খবর শুনতে পাই বিষয়টি খুব দুঃজনক।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।