Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেল স্ত্রীর

admin • 18 Aug 2023, 03:54 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেল স্ত্রীর

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পারিবারিক কলহের জের ধরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খাদিজা খাতুন (২৭) মারা গেছেন। বৃহস্পতিবার সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এ ঘটনা ঘটে। খাদিজা খাতুন উপজেলার হেমন্তবাড়ি গ্রামের হাসান আলীর স্ত্রী।

উল্লাপাড়া মডেল থানার ওসি নজরুল ইসলাম জানান, পারিবারিক কলহের জের ধরে বৃহস্পতিবার বিকালে স্ত্রী খাদিজার পেটে ও হাতে ছুরিকাঘাত করেন হাসান।

পরে গুরুতর আহত অবস্থায় খাদিজাকে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন হাসান ও পরিবারের লোকজন। কিন্তু পথে খাদিজা মারা গেলে তার লাশ দাদপুর নামক এলাকায় রাস্তার পাশে ফেলে রেখে স্বামী হাসানসহ অন্যরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে সন্ধ্যার পর ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়।

শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য নিহতের লাশ সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। ঘাতক স্বামীসহ পলাতকদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।