Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

স্বামীর ওপর অভিমানে সন্তান বিক্রি করলেন মা

admin • 08 Dec 2023, 12:04 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
স্বামীর ওপর অভিমানে সন্তান বিক্রি করলেন মা

গর্ভবতী থাকা অবস্থায় স্বামীর সঙ্গে মনমালিন্য হয় কোকিলা খাতুনের। এরপর চলে যান মায়ের বাড়িতে। কোকিলা খাতুনের মা ঝিনাইদহ শহরে ভিক্ষা করেন।

 

এর মধ্যে কোকিলা খাতুনের প্রসব বেদনা উঠলে কালীগঞ্জ শহরের ডক্টরস ক্লিনিকে ভর্তি করানো হয়। গেলো ২৮ নভেম্বর ফুটফুটে শিশু সন্তানের জন্ম হয়। সিজারের খরচ ও নগদ ৩০ হাজার টাকায় ওই নবজাতককে বিক্রি করেন মা। দত্তক দেন ঝিনাইদহের কালীগঞ্জ শহরের হেলাই গ্রামের সোহাগ হোসেনের কাছে।

 

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আজিফ বিষয়টি নিশ্চিত করেন।

 

সন্তানকে ফেরত পেতে সেই দিন সকালে থানায় এসে অভিযোগ করেন কোকিলা খাতুনের স্বামী আকাশ হোসেন। এরপর পুলিশ গিয়ে কালীগঞ্জ উপজেলার হেলাই গ্রাম থেকে নবজাতককে উদ্ধার করেন।

 

ওসি আবু আজিফ জানান, বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ সদর থানায় একটি অভিযোগ করেন আকাশ হোসেন। গত ২৮ নভেম্বর তার স্ত্রী সিজারের মাধ্যমে একটি ছেলে সন্তানের জন্ম দেয়। আকাশ হোসেনকে না জানিয়ে তার স্ত্রী ও শাশুড়ি সন্তানকে দত্তক দেয়।

 

পরে তার স্ত্রী কোকিলা খাতুন ভুল বুঝতে পারে এবং স্বামীর সঙ্গে যোগাযোগ করে সন্তানকে উদ্ধার করে আনতে বলে। সিজারের খরচ ও নগদ ৩০ হাজার টাকায় নবজাতককে বিক্রি করেন ওই মা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।