Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীর

admin • 09 Aug 2023, 08:42 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীর

গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্বামী আহাম্মদ আলীকে (৪০) বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্ত্রী জোসনা বেগম (৩৫) মারা গেছেন। বুধবার (৯ আগস্ট) বিকেলে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের শ্রীপতিপুর সোনারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহতের স্বজন ও এলাকাবাসীর বরাত দিয়ে মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য মমতাজ আলী জানান, পেশায় গাড়িচালক আহাম্মদ আলী তার ঘরের চাল মেরামত করছিলেন।

 

এ সময় বিদ্যুৎ না থাকায় তিনি তেমন সাবধানতা অবলম্বন করেননি। কিন্তু কিছুক্ষণ পর বিদ্যুৎ এলে ঘরের ফ্যানের ছেঁড়া তারের সঙ্গে টিনের সংস্পর্শে বিদ্যুতায়িত হন তিনি। এ সময় পাশে থাকা স্ত্রী জোসনা বেগম তাকে রক্ষা করতে এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারাত্মক আহত হন।

 

পরে স্বজনরা স্বামী ও স্ত্রীকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জোসনা বেগমকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক চিকিৎসা শেষে আহাম্মদ আলী বাড়িতে ফিরে এসেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।