Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

স্বামী তালাক দিতে চাওয়ায় কলেজছাত্রীর আত্মহত্যা

admin • 22 Nov 2023, 06:32 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
স্বামী তালাক দিতে চাওয়ায় কলেজছাত্রীর আত্মহত্যা

নীলফামারীর কিশোরগঞ্জে স্বামী তালাক দিতে চাওয়ায় আফিয়া আক্তার আরভী নামে এক কলেজছাত্রীর আত্মহত্যার অভিযোগ উঠেছে। বুধবার সকালে খামার গাড়াগ্রাম বিএসপাড়ায় তার বাবার বাড়ি থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।

 

আরভী ওই এলাকার আনোয়ার হোসেনের মেয়ে। তিনি নাটোর সরকারি কলেজের অনার্সের ছাত্রী। আরহাম নামে তার এক বছর বয়সের একটি ছেলেসন্তান রয়েছে। গাড়াগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় ওই কলেজছাত্রীর স্বামীর বাড়ি বলে জানা গেছে।

 

স্থানীয়রা জানান, এক সপ্তাহ আগে আরভী তার বাবার বাড়িতে আসেন। স্বামীর সঙ্গে কলহের বিষয়ে মাকে জানান। স্বামী তাকে তালাক দিতে চায়। মঙ্গলবার বিকালে শয়নকক্ষে সিলিং ফ্যানে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। পরে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে যায়।

 

কিশোরগঞ্জ থানার এসআই রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ওই কলেজছাত্রীর চাচা আনিছুর রহমান ইউডি মামলা করেছেন। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।