Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

'স্বপ্ন কুড়াই' সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে অসহায় দুঃস্থদের মাঝে মাংস বিতরন

admin • 28 Sep 2023, 02:46 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
'স্বপ্ন কুড়াই' সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে অসহায় দুঃস্থদের মাঝে মাংস বিতরন

"স্বপ্ন কুড়াই" সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে অসহায় দুঃস্থদের মাঝে মাংস বিতরন করা হয়েছে। ২৭ সেপ্টেম্বর (বুধবার ) কুষ্টিয়ার শালদাহ হাটশ হরিপুরে সংস্থাটির প্রধান কার্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে অসহায় দুঃস্থ পরিবারের মাঝে মাংস বিতরন করা হয়।

অনুষ্ঠানে "স্বপ্ন কুড়াই" সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার সহযোগী অধ্যাপক এস এম আব্দুর রহিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং হাটশ হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: মুসতাক হোসেন মাসুদ, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক বিভাগের অধ্যাপক ড: মো: খাইরুল ইসলাম, বায়োটেকনোলজি ও জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড: হোসাইন মো: ফারুকী, আই সি ই বিভাগের সহযোগী অধ্যাপক জসীম উদ্দীন প্রমুখ।

উল্লেখ্য, দুর্নীতি মুক্ত উন্নত টেকসই স্বনির্ভর সুখী সমৃদ্ধ বাংলাদেশ এবং পারিবারিক বন্ধন সমৃদ্ধকরার লক্ষ্যে ২০২৩ সালের ১৫ জানুয়ারী "স্বপ্ন কুড়াই" সমাজ উন্নয়ন সংস্থার আত্মপ্রকাশ ঘটে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।