Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

স্ত্রীর সঙ্গে অভিমানে স্বেচ্ছাসেবক লীগ নেতার আত্মহত্যা

admin • 11 Jun 2023, 05:12 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
স্ত্রীর সঙ্গে অভিমানে স্বেচ্ছাসেবক লীগ নেতার আত্মহত্যা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বাচ্চা নিয়ে স্ত্রীর সঙ্গে বাগবিতণ্ডার জেরে অভিমান করে ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক স্বেচ্ছাসেবক লীগ নেতা।

রোববার (১১ জুন) রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে পৌরসভার তারাব উত্তরপাড়া এলাকায় নিহতের নিজবাড়ির গেস্ট রুমে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন, তারাব উত্তরপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে ইমতিয়াজ আহম্মেদ কাউছার (২৯)। তিনি পৌর ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক ছিলেন।

নিহতের পরিবারের সদস্যরা জানান, কাউছার শনিবার (১০ জুন) রাত সাড়ে ১১টায় পরিবারের সঙ্গে খাবার শেষ করেন। এ সময় বাচ্চা নিয়ে স্ত্রীর সঙ্গে কথা বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে অভিমান করে নিজের শোবার ঘর থেকে বেড়িয়ে গেস্ট রুমে ডুকে দরজা বন্ধ করে দেন তিনি।

এদিকে রোববার সকালে ৮টায় কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে তাকে গামছা দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে থাকতে দেখেন। পরে পুলিশকে সংবাদ দেন।

রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, রোববার সকালে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।