Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

স্কুলের ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

admin • 26 Nov 2024, 09:58 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
স্কুলের ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ফরিদপুরের সদরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনতলা ছাদ থেকে পড়ে দেলোয়ার হোসেন (৪২) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকালে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত দেলোয়ার বরগুনা জেলার তালতলি উপজেলার দক্ষিণ গেন্ডামারা গ্রামের ছানু হাওলাদারের ছেলে।

 

স্থানীয় সূ্ত্রে জানা যায়, সকালে সদরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনতলা ছাদ ভাঙ্গার জন্য অন্যান্য শ্রমিকদের সঙ্গে কাজে যান দেলোয়ার হোসেন।

 

তিনতলায় কাজ শেষ করে নিচে নামার সময় তিনি পড়ে যান। পরে তার অবস্থা আশঙ্কাজনক হলে তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সৌরভ চক্রবর্তী তাকে মৃত ঘোষণা করেন।

সদরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোতালেব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দোলায়ার নির্মাণ শ্রমিকের কাজ করতেন। সদরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনতলায় কাজ করার সময় নিচে পড়ে যান।

 

আহত অবস্থায় সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।