Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

স্কুল ভবন ভাঙতেই মিলল ৬৮ রাউন্ড গুলি

admin • 27 Jan 2023, 06:26 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
স্কুল ভবন ভাঙতেই মিলল ৬৮ রাউন্ড গুলি

মাটির নিচে পাওয়া গেছে ৬৮ রাউন্ড গুলি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে।২৭ জানুয়ারি শুক্রবার দুপুরে উপজেলার শিবপুর ইউনিয়নের কাজলিয়া প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবন ভাঙার সময় গুলির সন্ধান পাওয়া যায়।

নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) সোহেল আহমেদ নতুন টাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) সোহেল আহমেদ জানান , কাজলিয়া প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবন ভেঙে সেখানে নতুন ভবন নির্মাণ করা হবে। শুক্রবার সকালে ভবনটি ভাঙার সময় মাটির নিচে ৬৮ রাউন্ড গুলি পাওয়া যায়। এগুলো রাইফেলের গুলি। তবে এগুলো দীর্ঘদিন আগের হওয়ায় মরিচা পড়ে গেছে।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধারা এ স্কুলে থাকতেন। ধারণা করা হচ্ছে, গুলিগুলো সে সময়ের বলে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের বরাতে পুলিশের এ কর্মকর্তা জানিয়েছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।