Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

স্কুল ব্যাগে মিলল ৫ কেজি গাঁজা

admin • 21 Oct 2023, 06:22 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
স্কুল ব্যাগে মিলল ৫ কেজি গাঁজা

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পিঠে থাকা স্কুল ব্যাগে ৫ কেজি গাঁজাসহ শাহিদুল ইসলাম (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২১ অক্টোবর) উপজেলার বেলকা বাজার থেকে ওইসব গাঁজা জব্দসহ শাহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়।

শাহিদুল ইসলাম কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তালুক আসারু গ্রামের মৃত সাখাওয়াত আলীর ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান পরিচালনা করা হয়।

এসময় শাহিদুলের পিঠে থাকা একটি স্কুল ব্যাগ তল্লাশি করে ৫ কেজি শুকনো গাঁজা জব্দসহ তাকে গ্রেফতার করা হয়। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান বলেন, জব্দ করা গাঁজার দাম প্রায় ৫০ হাজার টাকা। গ্রেফতার শাহিদুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।