Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

সোনার বাংলা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, ট্রেন চলাচল বন্ধ

admin • 11 Mar 2023, 11:08 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
সোনার বাংলা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, ট্রেন চলাচল বন্ধ

চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়েছে। এতে ঢাকাগামী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শনিবার (১১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার পাঘাচং এলাকায় এ ঘটনা ঘটে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার রফিকুল ইসলাম।

তিনি জানান, ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন পাঘাচং এলাকায় বিকল হয়ে যায়। এতে ঢাকাগামী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে চট্টগ্রাম ও সিলেটগামী ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

 

আখাউড়া লোকোশেড ইনচার্জ প্রকৌশলী মনির উদ্দিন জানান, আখাউড়া থেকে ইঞ্জিন যাচ্ছে। তা পরিবর্তন করার পর ট্রেনটি ছেড়ে যাবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।