Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

সেপটিক ট্যাংকের ভেতরে মিলল মাদ্রাসা ছাত্রের মরদেহ

admin • 03 Dec 2023, 12:18 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
সেপটিক ট্যাংকের ভেতরে মিলল মাদ্রাসা ছাত্রের মরদেহ

পটুয়াখালীতে মসজিদের সেপটিক ট্যাংকের ভেতরে মিলল মাদ্রাসা ছাত্রের মরদেহ। শনিবার জেলার বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের পাকডাল গ্রামের ফজলুর রহমান মুন্সী বাড়ী জামে মসজিদে এ ঘটনা ঘটে।

 

নিহত ওই মাদ্রাসা শিক্ষার্থীর নাম আতিকুল ইসলাম(১১)। সে বাকেরগঞ্জ উপজেলার দূর্গাপাশা ইউনিয়নের মধ্য জিড়াইল গ্রামের সরেয়ার সরদারের ছেলে। আতিকুল ইসলাম স্থানীয় দারুল উলুম নুরানী হাফেজী ও এতিমখানার হেফজ শ্রেণীর ছাত্র।

 

বাউফল থানার পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছেন। স্থানীয়দের বরাতে পুলিশ জানিয়েছে, গতকাল শুক্রবার ভোর থেকে আতিক নিখোঁজ ছিল। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে ইসমাইল (১৮) নামের একই প্রতিষ্ঠানের এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে।

 

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিচুল ইসলাম বলেন, 'আমরা ঘটনাস্থলে কেবল এসেছি। মাদ্রাসা শিক্ষক ও শিক্ষার্থীদের জিজ্ঞাবাদ করা হচ্ছে।'

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।