Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

সেনাপ্রধানের নির্দেশনায় দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবাদান

admin • 09 Jan 2024, 08:30 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
সেনাপ্রধানের নির্দেশনায় দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবাদান

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের নির্দেশনায় খুলনায় অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সেই সঙ্গে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে।

 

মঙ্গলবার (৯ জানুয়ারি) নগরীর শেখ আবু নাছের স্টেডিয়ামে এই কার্যক্রম পরিচালিত হয়।

 

সেনাপ্রধানের পক্ষে ১ হাজার দুঃস্থ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার এবং যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহান্মদ মাহবুবুর রশিদ।

 

পরে ডিভিশন পরিচালিত মেডিকেল ক্যাম্পেইনে দরিদ্র মানুষকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন তিনি।

   

প্রতিবছরের মতো এবারও অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণসহ নানা জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে ৫৫ পদাতিক ডিভিশন এবং যশোর অঞ্চলের সেনা সদস্যরা। ভবিষ্যতেও সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের এই ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।