Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

সেনা তৎপরতায় ইউপিডিএফ কর্তৃক অপহৃত তিন আ.লীগ কর্মীকে উদ্ধার

admin • 10 Jan 2024, 12:05 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
সেনা তৎপরতায় ইউপিডিএফ কর্তৃক অপহৃত তিন আ.লীগ কর্মীকে উদ্ধার

উপজাতি তিন জন গ্রামবাসী অপহরণের পর থেকে পরিবারের সদস্যরা উৎকণ্ঠায় ছিল৷ সম্প্রীতির কাউখালীতে এই অপহরণ ঘটনা নিয়ে উপজেলা ও জেলাসহ সর্বত্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। আকস্মিক এই অপহরণ ঘটনা হতবিহ্বল করে সবাইকে।

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে কাজ করায় আঞ্চলিক বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ প্রসিত মূলদল কর্তৃক অপহরণের শিকার হয় উপজাতি তিন জন আ.লীগ কর্মী। নির্বাচনের পরের দিন (৮ জানুয়ারী) সকালে রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বড় আমছড়ি এলাকা থেকে তাদেরকে অপহরণ করে তারা। অপহৃতরা সকলেই কলমপতি ইউনিয়ন ৭নং ওয়ার্ড এর বাসিন্দা।

 

রাঙামাটি সদর জোনের সেনা তৎপরতায় ইউপিডিএফ সন্ত্রাসীরা তিন অপহৃতদের অদ্য মঙ্গলবার (৯ জানুয়ারী ২০২৩) সন্ধ্যায় ছেড়ে দিতে বাধ্যহয়। সন্ত্রাসী গোষ্ঠী ইউপিডিএফ কর্তৃক অপহরণের ৩০ ঘন্টার মধ্যে অপহৃতদের উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনীর রাঙামাটি রিজিয়নের,রাঙামাটি জোন।

 

অপহরণের পর থেকেই রাঙামাটি সদর জোন ও কাউখালী ক্যাম্পের সেনাবাহিনী অপহৃতদের উদ্ধারে বিশেষ তৎপরতা ও অভিযান পরিচালনা করে। অব্যাহত সেনা অভিযানে টিকতে না পেরে ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসীরা অপহৃত- চাখিয়াই মং মারমা (২২), পিতা রুইপা অং মারমা,বাদো মারমা (৩০) ৩. চিংথোয়াই প্রু মারমা (২৫), -কে ছেড়ে দিতে বাধ্য হয়।

 

এদিকে অপহৃত ব্যাক্তিদের উদ্ধারের খবরে পরিবার ও এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। উদ্ধার হওয়া তিনজনকে আইনী প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলে জানা গেছে৷

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।