Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

সেনা অভিযানে কেএনএফ'র ঘাঁটি দখল, বিপুল পরিমানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

admin • 28 May 2023, 09:33 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
সেনা অভিযানে কেএনএফ'র ঘাঁটি দখল, বিপুল পরিমানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

বান্দরবানের রুমা উপজেলায় পাহাড়ি সশস্ত্র সংগঠন কেএনএফ দীর্ঘদিন ধরে দুর্গম থিংদলতে পাড়া দখল করে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলো।

রবিবার (২৮ মে)   দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল অভিযান পরিচালনা করে খুব সহজেই কেএনএফ এর থিংদলতে পাড়া ঘাঁটিটি দখল করে নেয়। সেনাবাহিনীর অভিযানে টিঁকতে না পেরে কেএনএফ এর সন্ত্রাসীরা অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জামাদি ফেলে ঘাঁটি ছেড়ে পলায়ন করে।

 

অভিযান এলাকায় তল্লাশী চালিয়ে বাংলাদেশ সেনাবাহিনী কেএনএফ এর ব্যবহৃত বিপুল পরিমান অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক সহ অন্যান্য সামরিক সরঞ্জামাদি উদ্ধার করে।

 

অভিযানে সেনাবাহিনীর কোন ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। পলায়নকৃত কেএনএফ সন্ত্রাসীদের গ্রেফতারের কার্যক্রম চলমান রয়েছে।

 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।