Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

সেতুতে ঘুরতে গিয়ে ফিরলেন লাশ হয়ে

admin • 13 Nov 2022, 09:38 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
সেতুতে ঘুরতে গিয়ে ফিরলেন লাশ হয়ে

নারায়ণগঞ্জে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে মো. সিমন নামে ২৩ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো একজন।

 

শনিবার রাত সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জ-বন্দর একেএম নাসিম ওসমান সেতুতে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিমন পুরাতন সৈয়দপুর এলাকার সালামতের ছেলে। তার মা নিলুফা বেগম গোগনগর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য।

 

নারায়ণগঞ্জ সদর মডেল থানার এএসআই খোকন জানান, রাত সাড়ে ১১টার দিকে বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে একেএম নাসিম ওসমান সেতুতে ঘুরতে যান সিমন।

   

এ সময় সেতুর মধ্যে মোটরসাইকেলটি ঘোরাতে গিয়ে উল্টে যায়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই সিমন মারা যান। আহত হন তার বন্ধু। পরে তাকে হাসপাতালে নেয়া হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।