Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

সেই আ.লীগ নেতার বক্তব্যের ব্যাখ্যা চাইল নির্বাচন অনুসন্ধান কমিটি

admin • 22 Dec 2023, 09:39 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
সেই আ.লীগ নেতার বক্তব্যের ব্যাখ্যা চাইল নির্বাচন অনুসন্ধান কমিটি

আওয়ামী লীগের (নৌকার) নির্বাচনী সভায় অংশগ্রহণ না করলে বিভিন্ন সরকারি ভাতাভোগীদের ভাতার কার্ড বাতিল করা হবে— এমন বক্তব্যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হওয়ায় ব্যাখ্যা চেয়েছে জামালপুর সদর উপজেলার লক্ষীরচর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাতেম আলীর কাছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

 

আজ শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে জামালপুর-৫ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির দায়িত্বপ্রাপ্ত যুগ্ম জেলা ও দায়রা জজ ফারজানা আহমেদ এই আদেশ দিয়েছেন।

 

আদেশে, আগামী রোববার (২৪ ডিসেম্বর) বিকাল ৩ টার মধ্যে অনুসন্ধান কমিটির কাছে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের কারণ সম্পর্কে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়।

 

বিচারকের আদেশে বলা হয়েছে,'মো. হাতেম আলী, লক্ষীরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গত মঙ্গলবার রাতে সদর উপজেলার লক্ষীরচর ইউনিয়নে নৌকা প্রতীকের পক্ষে একটি মিছিলের পর ভোটারদের উদ্দেশ্যে নৌকা প্রার্থী মো. আবুল কালাম আজাদের সভায় অংশ না নিলে নির্বাচনের পর ভাতার কার্ড বাতিলের হুশিয়ারী দিয়ে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি বা পরিচালনায় বাধ্যগ্রন্থ ও ব্যহত করেছেন বলে গোচরীভূত হয়েছে। গত ২০ ডিসেম্বর গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। আগামী২৪ ডিসেম্বর দুপুর তিনটার মধ্যে স-শরীরে হাজির হয়ে (যগ্ম জেলা ও দায়রা জজ, ১ম আদালতে (জজকোর্ট জামালপুর) ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হয়।

 

উল্লেখ্য,গত মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় জামালপুর সদর উপজেলার বারুয়ামারী বাজারে জামালপুর-৫ (সদর) আসনের নৌকার প্রার্থী আবুল কালাম আজাদের প্রচারণা মিছিল শেষে লক্ষীরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাতেম আলী বক্তব্য দেন। এ সময় লক্ষীরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মনিসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

বক্তব্যে হাতেম আলী বলেন, ‘এই ১৫ বছরে যে ভাইয়েরা বিভিন্ন ভাতায় অন্তর্ভুক্ত হয়েছেন, চেয়ারম্যান ও মেম্বারের মাধ্যমে ভাতাভোগ করছেন... অতি শিগগিরই চেয়ারম্যানের ডাকে আপনাদের প্রাইমারি স্কুলের মাঠে আহ্বান করা হবে। আপনারা উপস্থিত হবেন। আর যদি উপস্থিত না হন, আপনারা যারা বিরুদ্ধে থাকবেন...নির্বাচনের পরে সকল ভাতা থেকে আপনাদের নাম কিন্তু কাটা পড়ে যাবে। সেই কথা আমি আপনাদের জানিয়ে দিলাম।

 

আওয়ামী লীগ নেতা হাতেম আলীর বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে গত ২০ ডিসেম্বর বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।