Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

সুনামগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

admin • 24 Mar 2025, 08:14 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
সুনামগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

সুনামগঞ্জের ছাতক উপজেলায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। রোববার (২৩ মার্চ) রাতে উপজেলার পাগল হাসান চত্বরে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- শাহিন মিয়া (১৯) ও হুমায়ূন মিয়া (২১)। তারা দুজন ছাতক উপজেলার বাসিন্দা। 

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে মোটরসাইকেলযোগে ছাতক থেকে কালারুকা গ্রামে যাচ্ছিলেন শাহিন ও হুমায়ূন। এ সময় উপজেলার পাগল হাসান চত্বরে মোটরসাইকেলটি একটি সিএনজিকে অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণে হারিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই যুবক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুখলেছুর রহমান বলেন, ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।