ঝালকাঠীর সুগন্ধা নদীতে সাগর নন্দিনী-২ নামক তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ঘটেছে। এতে চারজন দগ্ধ হয়েছে। এ ঘটনায় নদীতে নিখোঁজ হয়েছে চারজন।
শনিবার (০১ জুন) দুপুর ২টার দিকে ঝালকাঠি পৌর খেয়াঘাট সংলগ্ন নদীতে এ দুর্ঘটনা ঘটে।
তবে কীভাবে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা এখন কেউ জানাতে পারেনি। দুপুর ২টা ৫ মিনিটে খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ শুরু করে বলে জানিয়েছেন স্টেশন অফিসার শফিকুল ইসলাম।





