Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে মেলান্দহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

admin • 11 Jul 2023, 08:12 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে মেলান্দহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সুইডেনের স্টকহোমে তুরস্কের দূতাবাসের সামনে পবিত্র ঈদুল আযহার দিনে রাষ্ট্রীয় মদদে উগ্রবাদীদের দ্বারা পবিত্র কোরআন পোড়ানো ও অবমাননার প্রতিবাদে জামালপুরের মেলান্দহে ইত্তেফাকুল উলামার আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ জুলাই) বাদ যোহর উপজেলার মেলান্দহ বাজার বায়তুন নুর কেন্দ্রীয় জামে মসজিদ গেইট থেকে ইত্তেফাক উলামার আয়োজনে স্থানীয় সর্বস্তরের তাওহীদি জনতার অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বেড় হয়।

মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক ধরে শহীদ মিনার প্রদক্ষিণ করে মসজিদ গেইটে এসে শেষ হয়।পরে ইত্তেফাকুল উলামা মেলান্দহ উপজেলার সভাপতি মেলান্দহ উপজেলা শাখার সভাপতি মাও. রুহুল আমিনের সভাপতিত্বে মুফতী সুলাইমান সঞ্চালনায় এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, ইত্তেফাকুল উলামা জামালপুর জেলা শাখার সভাপতি মুফতি শামসুদ্দীন, সহ-সভাপতি আমানুল্লাহ কাসেমী। সহ সম্পাদক মুফতী রহমতুল্লাহ আল হোসাইনী মেলান্দহ উপজেলার শাখার শাখা সহ-সভাপতি মাওঃ আব্দু্ল্লাহ সাহিত্য সম্পাদক আব্দুল ওয়াহাব কোরআন শিক্ষা বিষয়ক সম্পাদক মুফতী হারুন

সমাবেশে বক্তারা মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্হ আল-কোরআন পোড়ানোর প্রতিবাদে সরকারকে রাষ্ট্রীয়ভাবে সুইডেনের প্রতি নিন্দা জানানোর অনুরোধ করেন। সেই সঙ্গে সুইডেন সরকারকে দেশটির উগ্রবাদীদের দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় এনে ফাঁসির দাবি, সুইডেনের পণ্য বর্জন ও তাদের সাথে কুটনৈতিক সম্পর্ক বাতিলের আহ্ববান জানান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।