Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

সীমান্তে বিজিবির হাতে আফ্রিকান নাগরিক আটক

admin • 20 Jan 2025, 12:38 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
সীমান্তে বিজিবির হাতে আফ্রিকান নাগরিক আটক

ফেনীর পরশুরাম সীমান্তে আফ্রিকান নাগরিক অনুপ্রবেশকালে বিজিবি আটক করেছে। রোববার (১৯ জানুয়ারি) দিবাগত রাত ১টায় ফেনীর পরশুরাম উপজেলা সীমান্ত এলাকা থেকে এসলাম (২৬) নামে আফ্রিকান নাগরিককে আটক করা হয়।

 

ফেনী বিজিবি জানায়, ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধীনস্থ নিজকালিকাপুর বিওপির টহলদল রোববার দিবাগত রাত ১টায় পরশুরাম উপজেলার সীমান্ত পিলার ২১৫৯/১-এস হতে আনুমানিক তিনশ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব নিজকালিকাপুর নামক স্থান হতে আফ্রিকান সুদানী নাগরিক এসলামকে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে বিজিবির টহলদল আটক করে।

 

আফ্রিকান নাগরিক এসলামের স্বামীর নাম মোহাম্মদ হামদ, বাবার নাম আবদেল রহিম। ঠিকানা- কার্তম বেরি, সৌদান, বাড়ি নং ১০৪, সুদান। আটক ব্যক্তিকে তার ব্যবহৃত একটি মোবাইল ফোন, একশ ইউএস ডলার, একটি ভারতীয় ২০ রুপি, একটি ভারতীয় ১০ রুপির নোট এবং ব্যবহৃত দুটি কাপড় ও ব্যাগসহ ফেনীর পরশুরাম থানায় হস্তান্তর করা হয়েছে।

 

উল্লেখ্য, ইতোমধ্যে একই এলাকা থেকে ৭ নভেম্বর ইথিওপিয়ান নাগরিক এবং ২৯ ডিসেম্বর নাইজেরিয়ান নাগরিককে বিজিবি আটক করে। স্থানীয় মানবপাচার চক্র এই কাজে নিয়োজিত আছে বলে যে তথ্য গেছে তা পরশুরাম থানায় অবগত করা হয়েছে।

 

ফেনী ৪ বিজিবি অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) কর্তৃক আভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।