সিলেটে বিয়ানীবাজার পৌরসভাস্থ পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ওয়ার্ড বিএনপি এর উদ্যোগে গনতান্ত্রিক আন্দোলনে শহীদদের স্মরনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (১৯ অক্টোবর) বিকেলে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জনাব এডভোকেট এমরান আহমদ চৌধুরী (সাধারণ সম্পাদক সিলেট জেলা বিএনপি), নজমুল হোসেন পুতুল (সহ-সভাপতি সিলেট জেলা বিএনপি), মামুনুর রশীদ মামুন (যুগ্ম সম্পাদক সিলেট জেলা বিএনপি), সিদ্দিক আহমদ (শিশু বিষয়ক সম্পাদক সিলেট জেলা বিএনপি), জনাব আবু নাসের পিন্টু (স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক সিলেট জেলা বিএনপি), এনাম উদ্দিন (স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক সিলেট জেলা বিএনপি) সহ প্রমুখ।





