Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

সিলেটে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

admin • 15 Dec 2024, 11:01 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
সিলেটে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

সিলেটে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহতের ঘটনা ঘটেছে। এতে এক নারীসহ চারজন আহত হয়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দক্ষিণ সুরমার উপজেলার লালারগাঁও নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ইসলামপুর গ্রামের আনজব উল্লাহার ছেলে রুহুল আমিন (২৬) ও ভবানিপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আব্দুল মুকিত (৪০)। আহতদের নাম পরিচয় শনাক্ত করা যায়নি।

 

সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ওসি মিজানুর রহমান বলেন, সিলেট-ঢাকা মহাসড়কে বাস-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন।

 

আমরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।