Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

সিলেটে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

admin • 28 Aug 2023, 07:35 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
সিলেটে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথরে পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। তার নাম জয় (২৫)। তিনি ঢাকা মগবাজারের বাসিন্দা। সোমবার বেলা আড়াইটায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জয় ও তার তিন বন্ধু মিলে সাদাপাথর বেড়াতে আসেন। গোসল করার সময় প্রচণ্ড স্রোতে তলিয়ে যান জয়। প্রায় ১৫ মিনিট খোঁজাখুঁজির পর উপস্থিত লোকজন ও জয়ের বন্ধুরা মিলে তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কতর্ব্যরত চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সাকেরা খাতুন জানান, পানিতে ডুবে জয় নামে একজনের মৃত্যু হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।