Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

সিরাজগঞ্জে ২৮ কেজি ওজনের বাঘাইড় বিক্রি

admin • 08 Nov 2023, 07:21 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
সিরাজগঞ্জে ২৮ কেজি ওজনের বাঘাইড় বিক্রি

সিরাজগঞ্জের যমুনা নদীতে বিশাল আকৃতির একটি বাঘাইড় মাছ ধরা পরেছে। ২৮ কেজি ওজনের বাঘাইড় মাছটি ৩১ হাজার টাকায় বিক্রি হয়েছে। বিলুপ্ত এই মাছটি ধরা ও বিক্রি উভয় আইনত নিষেধাজ্ঞা থাকলেও প্রকাশ্যেই বিক্রি হয়।

 

মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে মাছটি শাহজাদপুর উপজেলার মশিপুর সরিষাকোল মাদরাসা বাজারে নিলে ১৫ জন মিলে ৩১ হাজার টাকায় কিনে নেন। এ সময় মাছটিকে এক নজর দেখতে ভিড় করেন স্থানীয়রা।

 

মশিপুর সরিষাকোল বাজারের মাছ ব্যবসায়ী হযরত আলী বলেন, প্রতিদিন যমুনা নদীর বিভিন্ন রকমের মাছ পাইকারি দামে কিনে এনে এ বাজারে বিক্রি করি। তবে আজ সবচেয়ে বড় মাছ বিক্রি করলাম। এই বাঘাইড় মাছটি ১৫ জন মিলে ৩১ হাজার টাকায় নিয়েছে।

   

বাজারের ইজারাদার আদম শেখ বলেন, এ বাজারে মাঝে মধ্যেই যমুনা নদীর বড় বাঘাইড় মাছ পাওয়া যায়। তবে দাম বেশি হওয়ায় একা কেউ কিনতে পারে না। এ জন্য কয়েকজন মিলে কেনার পরে ভাগ করে নেয়।

   

সিরাজগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা শাহীনূর রহমান বলেন, যমুনায় ইলিশ রক্ষায় সফল অভিযানের কারণে এখন যমুনার মোহনায় মাঝে মধ্যেই বিভিন্ন রকমের বড় বড় মাছ পাওয়া যাবে।

   

তবে বিলুপ্ত এই মাছটি ধরা ও বিক্রি নিষেধাজ্ঞা থাকলেও জেলেরা মাছ ধরে স্থানীয় বাজারে তাৎক্ষনিক বিক্রি করে। তবে জেলেদের জানানো হয়েছে। এই মাছ বিলুপ্ত, এই মাছ ধরা যাবে না।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।