Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা কারাগারে

admin • 19 Nov 2024, 10:11 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা কারাগারে

সিরাজগঞ্জের তাড়াশের মাধাই নগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলমকে কারাগারে প্রেরণ করে‌ছেন আদালত।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেল ৩টার দিকে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতার করে আদালতে হাজির করা হয়। পরে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

আসামি মো. জাহাঙ্গীর আলম তাড়াশ মাধাই নগর ইউনিয়নের সেরাজপুর গ্রা‌মের মৃত সোলাইমান সরকারের ছে‌লে ও মাধাই নগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।

তাড়াশ থানার ওসি মো. আসলাম হোসেন বলেন, গত ৪ আগস্ট ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় মো. সাইফুল ইসলামের দায়ের করা এক‌টি মামলায় মো. জাহাঙ্গীর আলমকে সোমবার গভীর রাতে গ্রেফতার ক‌রা হয়। পরে মঙ্গলবার তাকে কারাগারে প্রেরণ করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।